ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ; মানবিকে প্রথম হলেন বিজ্ঞানের ছাত্রী অর্থি
ডুয়া ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষারফল প্রকাশ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি)। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথম হয়েছেন বগুড়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী নিখাত সুলতানা অর্থি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়েও মনবিক বিভাগে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান দখল করেন তিনি।
বিইউপিতে প্রথম হয়ে উচ্ছ্বসিত অর্থি। এক সাক্ষাৎকারে অর্থি বলেন, আমার বাবা আমার পৃথিবী। আমার বাবা বন্ধুর মতো সব সময় পাশে থেকেছেন। আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়েও যখন পরিবারকে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগে পরীক্ষা দেব, তখন আমার বাবা একবারও নিষেধ করেননি। বাবা আমাকে শুধু এটাই বলেছিল তুমি যেটা চাও সেটাই করো কিন্তু তোমাকে সফল হতে হবে।
নিখাত সুলতানা আরও বলেন, আমার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আমার বাবা। আমার মূল লক্ষ্য যেখানে, সেখানেও যেন এমন রেজাল্ট উপহার দিতে পারি, সবার কাছে এই দোয়া চাই।
এর আগে গত ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?