ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কুয়েটে ৩ দিন ধরে বন্ধ অ্যাকাডেমিক কার্যক্রম
ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ তৃতীয় দিনেও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদের মধ্যে সংঘর্ষ এবং ১৯ ফেব্রুয়ারি সেই সংঘর্ষের পর শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারসহ পাঁচ দফা দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য শিক্ষকদের সঙ্গে সভা করলেও এখনো কোনো সমাধান আসেনি। অপরদিকে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে সাধারণ ক্ষমা চেয়ে একটি খোলা চিঠি প্রদান করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. ফারু হোসেন জানান, শিক্ষকদের দাবির ব্যাপারে এখনও কোনো আপোষ নেই এবং তারা মঙ্গলবারও অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভূঁইয়া বলেন, আজ মঙ্গলবার দুপুরে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে এবং সভার পর সিদ্ধান্ত আসতে পারে।
গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের পর ইউজিসি উপাচার্য ও উপউপাচার্যকে অব্যাহতি প্রদান করে। ১ মে কুয়েটে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী। ৪ মে থেকে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর