ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
ডুয়া ডেস্ক : ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এই সময়সূচি সাধারণ ক্যাডার, এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে।
সোমবার (৫ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএসসি জানায়, মৌখিক পরীক্ষা শুরু হবে ২০ মে থেকে এবং চলবে ধাপে ধাপে ২৪ জুন পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকায় সকাল ১০টা থেকে শুরু হবে। যেসব প্রার্থী সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডার এবং শুধুমাত্র সাধারণ ক্যাডারের জন্য আবেদন করেছেন, তাদের সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে।
মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় এবং রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী বিস্তারিত সময়সূচি বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (https://bpsc.teletalk.com.bd) থেকে জানা যাবে।
বিপিএসসি বিজ্ঞপ্তিতে আরও জানায়, যৌক্তিক কারণে প্রয়োজনে প্রকাশিত সময়সূচি সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।
বিসিএস পরীক্ষার্থীদের নিয়মিতভাবে ওয়েবসাইট পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী