ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
এডিপি বরাদ্দ কমে ২ লাখ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ধীরগতির কারণে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কমিয়ে ২ লাখ কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। এর ফলে মূল এডিপির বরাদ্দ থেকে ৩০ হাজার কোটি টাকা কমানো হলো।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মূল এডিপির আকার ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে (আরএডিপি) তা কমিয়ে আনা হয়েছে ২ লাখ কোটি টাকায়। বিশেষ করে বড় অবকাঠামো প্রকল্পগুলোর বরাদ্দে উল্লেখযোগ্য কাটছাঁট করা হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরের আরএডিপিতে সরকারি তহবিল থেকে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা, আর বৈদেশিক ঋণ থেকে ৭২ হাজার কোটি টাকা। সরকারি তহবিলের বরাদ্দ কমেছে ১৬ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ কমেছে ১৪ হাজার কোটি টাকা।
মেগা প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় বরাদ্দ কাটা হয়েছে মেট্রোরেল লাইন-১ (এমআরটি লাইন-১) প্রকল্পে। চলমান এডিপিতে এর বরাদ্দ ছিল ৮ হাজার ৬৩১ কোটি ৪৩ লাখ টাকা। নতুন বরাদ্দ মাত্র ৮০১ কোটি টাকা, যা মোট বরাদ্দের প্রায় ৯১ শতাংশ কম।
মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কমেছে ৪ হাজার ৬৮ কোটি টাকা থেকে ১ হাজার ৮৫ কোটি টাকা, যা প্রায় ৭৩ শতাংশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের বরাদ্দ কমেছে ১ হাজার ৩৯ কোটি ৩৫ লাখ টাকা থেকে ৩০৬ কোটি ৪৪ লাখ টাকায়, যা প্রায় ৭১ শতাংশ।
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে বরাদ্দ কমেছে ৪২৫ কোটি টাকা থেকে ১৬৮ কোটি ৬ লাখ টাকা। মেট্রোরেল লাইন-৫ (এমআরটি লাইন-৫) প্রকল্পে বরাদ্দ কমেছে ১ হাজার ৪৯০ কোটি ৬৫ লাখ টাকা থেকে ৫৯২ কোটি ৮ লাখ টাকায়, যা প্রায় ৬০ শতাংশ কম।
মেট্রোরেল লাইন-৬ (এমআরটি লাইন-৬) প্রকল্পের বরাদ্দ কমেছে ১ হাজার ৩৪৭ কোটি ৪৪ লাখ টাকা থেকে ১ হাজার ২৩ কোটি ৪৮ লাখ টাকায়, প্রায় ২৪ শতাংশ। হাটিকুমরুল–রংপুর হাইওয়ে টু ফোর লেন প্রকল্পেও বরাদ্দ কমেছে ১ হাজার ৮৭২ কোটি ৫ লাখ টাকা থেকে ১ হাজার ৫৬২ কোটি ৫৩ লাখ টাকায়, যা প্রায় ১৭ শতাংশ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে