ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
ভারতীয় পণ্যের জন্য সকল পথ বন্ধ করল পাকিস্তান
ডুয়া ডেস্ক: এবার ভারতের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিল পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে রোববার থেকে দেশটি তাদের স্থল, সমুদ্র ও আকাশপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।
এছাড়া, তৃতীয় কোনো দেশের পণ্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারতে রপ্তানির পথও বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্বে ইস্যু করা ঋণপত্র (এলসি)–সংবলিত পণ্য এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
নতুন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে:
পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্যের আমদানি নিষিদ্ধ
তৃতীয় দেশ থেকে পাকিস্তান হয়ে ভারতে পণ্য পরিবহন বন্ধ
ভারতীয় পতাকাবাহী জাহাজ পাকিস্তানের বন্দরে ভিড়তে পারবে না
পাকিস্তানি জাহাজও ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না
এ বিষয়ে পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ‘পোর্টস অ্যান্ড শিপিং উইং’ জানায়, ‘সাম্প্রতিক সামুদ্রিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যতিক্রমী কোনো আবেদন থাকলে তা আলাদাভাবে বিবেচনা করা হবে।’
এর আগে, শনিবার রাতে পাকিস্তান তার বন্দরগুলোতে ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এর প্রতিক্রিয়ায় ভারতও পাকিস্তানি পতাকাবাহী জাহাজের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।
এই নিষেধাজ্ঞার মূল কারণ পেহেলগাম হামলা, যেখানে পর্যটকদের ওপর চালানো এক প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। তবে ইসলামাবাদ সে অভিযোগ অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট