ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২
চিকিৎসা ভিসায় চীনের ‘গ্রিন চ্যানেল’ সুবিধা
ডুয়া ডেস্ক : চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশিদের জন্য বিশেষ ‘গ্রিন চ্যানেল’ ভিসা সুবিধা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এই উদ্যোগের ফলে চিকিৎসা ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে বলে জানানো হয়েছে।
রোববার (৪ মে) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা ও কর্মী বিনিময় বাড়ানোর বিষয়ে যে সমঝোতা হয়েছে, তারই অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় বাংলাদেশি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সিগুলো এখন থেকে চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক ভ্রমণকারীদের পক্ষে ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও রক্তের সম্পর্ক প্রমাণে গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে। ফলে আবেদনকারীদের আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সার্টিফিকেট জমা দিতে হবে না।
এ ছাড়া, চিকিৎসা ভিসার আবেদন অনলাইনে জমা দেওয়ার পর তা দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়াজাত করা হবে। ঢাকায় অবস্থিত ভিসা সেন্টারে এই ভিসার জন্য একটি আলাদা কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা দীর্ঘ সময় অপেক্ষা না করেই কাগজপত্র জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসার ক্ষেত্রে আবেদনকারীরা একই দিনেই ভিসা পেতে পারেন।
যাদের পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের সাক্ষাৎকারেও অগ্রাধিকার দেওয়া হবে। অসুস্থ রোগীরা সরাসরি উপস্থিত হতে না পারলে, ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের ভিত্তিতে অনলাইন সাক্ষাৎকারের সুযোগ থাকছে।
চিকিৎসা ভিসা বিষয়ক যেকোনো তথ্য বা সহায়তার জন্য চীনা দূতাবাস দুটি হটলাইন নম্বর (০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯), ভিসা আবেদন সেন্টারের নম্বর (০২২২৬৬০৩২৬১), এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ (০১৮৮৫০৪১৩৬৪) চালু করেছে। আবেদনকারীরা বনানীর প্রসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় সরাসরি গিয়েও সেবা নিতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- ইপিএস প্রকাশ করেছে এসিআই
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন