ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি : ড. ইউনূসকে হাসনাত
ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেছেন, "ভুলে যাবেন না, আপনাকে ক্ষমতায় বসিয়েছে জনগণ, আমরা।"
শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, "সম্প্রতি ড. ইউনূস বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু তিনি যেন ভুলে না যান, এই সিদ্ধান্ত জনগণের। আমরা ঠিক করব, কে নির্বাচনে যাবে, কে যাবে না।"
তিনি আরও বলেন, "দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরও যে দাবিতে আজকের এই সমাবেশ, সেটা কোনো গর্বের বিষয় নয় বরং আমাদের জন্য লজ্জার। ৫ আগস্ট সারাদেশ একযোগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে—আওয়ামী লীগের পুনর্বাসন আর হবে না। জনগণ স্পষ্টভাবে 'রেড কার্ড' দেখিয়ে দিয়েছে।"
এ সময় তিনি বলেন, "যে আওয়ামী লীগ আমাদের দাড়ি-টুপি পরা ভাইদের বায়তুল মোকাররমের সামনে থেকে রাস্তায় নামিয়ে হত্যা করেছিল, সেই আওয়ামী লীগ এই দেশে আর পুনর্বাসিত হবে না। এই সিদ্ধান্ত দেশের মানুষ ইতিমধ্যেই নিয়ে ফেলেছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী