ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
মাউশির ৬ অঞ্চলে নতুন রাজস্ব পরিচালক নিয়োগ, সেসিপ মুক্ত
ডুয়া ডেস্ক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ছয়টি আঞ্চলিক কার্যালয়ে প্রথমবারের মতো রাজস্ব খাত থেকে পরিচালক পদে কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে এসব পদ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (সেসিপ) নির্ভরতা থেকে মুক্ত হলো।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ছয়জন অধ্যাপককে বিভিন্ন অঞ্চলের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়।
নতুন পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা অঞ্চলে অধ্যাপক (অর্থনীতি) ফকীর মোহাম্মদ নূরুজ্জামান,বরিশাল অঞ্চলে অধ্যাপক (গণিত) মো. ওমর ফারুক,রংপুর অঞ্চলে অধ্যাপক (ইতিহাস) মো. আমির আলী,চট্টগ্রাম অঞ্চলে অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) মো. ফজলুল কাদের চৌধুরী ও মোহা. আছাদুজ্জামান এবংরাজশাহী অঞ্চলে অধ্যাপক (বাংলা) ড. মো. আনিস-আর-রেজা।
এতদিন এসব অঞ্চলের পরিচালক পদ সেসিপ প্রকল্পের অধীনে পরিচালিত হতো। ফলে বেতন-ভাতা, প্রশাসনিক দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে জটিলতা দেখা দিত। রাজস্ব খাত থেকে কর্মকর্তা নিয়োগের ফলে এসব সমস্যা কাটিয়ে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস