ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘আ.লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা দিল্লিতে’
ডুয়া ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে তীব্রভাবে সমালোচনা করেন। তিনি দাবি করেন, “আওয়ামী লীগের আর পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।”
হাসনাত বলেন, “আজ আট মাস পেরিয়ে গেলেও দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা এখনো আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেন, যা দুঃখজনক। আমাদের দৃষ্টিতে, এটি আর রাজনৈতিক দল নয়, এটি এখন দুঃশাসনের প্রতীক।”
সম্প্রতি ড. মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “ড. ইউনূস বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তা তাদের ব্যাপার। কিন্তু আমরা মনে করি, জনগণই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
এক পর্যায়ে তিনি বলেন, "আওয়ামী লীগ বাংলাদেশে মারা গিয়েছে আর তার জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের ওপর দিয়ে এই দল বাংলাদেশে আর ফিরবে না।"
তিনি দাবি করেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এদেরকে আমরা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে পারি না। ৭১ পরবর্তী সময় শেখ মুজিবের বাকশাল কায়েম এবং ১৯৭৪ সালের দুর্ভিক্ষের জন্য এই দলকে দায়ী করতে হবে।”
বক্তৃতার শেষদিকে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হবে আমাদের সংস্কার আন্দোলনের প্রথম পদক্ষেপ। এটি দেশের জন্য অত্যন্ত জরুরি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী