ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীরা রাবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ফলাফল জানতে পারবেন।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হয়। এবার এই ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৮২০ জন।
প্রথম শিফটে অংশ নেন ৪৮ হাজার ১১০ জন পরীক্ষার্থী। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করেন ১২ হাজার ৬১৯ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৬৫৮ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৭৬৭ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৪৩ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৯২৩ জন।
রাজশাহী কেন্দ্রের প্রথম শিফটে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৮৮.২৮ শতাংশ।
দ্বিতীয় শিফটে পরীক্ষার্থী সংখ্যা ছিল ৫০ হাজার ৭১০ জন। এই শিফটে রাজশাহী কেন্দ্রে বিজ্ঞান বিভাগে অংশ নেন ১২ হাজার ৬১৯ জন এবং অ-বিজ্ঞান বিভাগে ১ হাজার ৫৮২ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান বিভাগে অংশ নেন ২১ হাজার ৬৫৮ জন এবং অ-বিজ্ঞান বিভাগে ৩৬৮ জন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ৬ হাজার ৭৬৬ জন এবং অ-বিজ্ঞান বিভাগে ৪৩১ জন পরীক্ষার্থী অংশ নেন।
এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ৪ হাজার ১৪২ জন ও অ-বিজ্ঞান বিভাগে ১৮৭ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ২ হাজার ৯২৩ জন ও অ-বিজ্ঞান বিভাগে ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
দ্বিতীয় শিফটে রাজশাহী কেন্দ্রের উপস্থিতির হার ছিল ৮৮.১১ শতাংশ।
ফলাফল দেখতেএখানে ক্লিক করুন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর