ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাময়িকভাবে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ
ডুয়া নিউজ: বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার তাদের সব ফ্লাইট চলাচল ২ মে থেকে সাময়িকভাবে বন্ধ রেখেছে। বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। কর্তৃপক্ষ জানিয়েছে, দুই সপ্তাহের মধ্যে পুনরায় ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
নভোএয়ারের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এয়ারলাইন্সটির বহরে থাকা পাঁচটি এটিআর উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়া চলছে। সেই অনুযায়ী, সম্ভাব্য ক্রেতারা আসন এবং কারিগরি বিষয় পরীক্ষা করতে আসবেন। এই ইন্সপেকশন প্রক্রিয়ার জন্যই আপাতত সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।
তবে ফ্লাইট কবে থেকে পুনরায় চালু হবে—এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি। নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের এ বিষয়ে মন্তব্যের জন্য পাওয়া যায়নি।
এর আগে, ২০ এপ্রিল নভোএয়ার আকস্মিকভাবে টিকিট বিক্রি বন্ধ করে দেয়। প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যে পরে আবার টিকিট বিক্রি শুরু করলেও, দশ দিনের মাথায় তা আবার স্থগিত করা হয়।
ফ্লাইট বন্ধ হওয়ার আগ পর্যন্ত নভোএয়ার প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অভ্যন্তরীণ গন্তব্যে—চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে—ফ্লাইট পরিচালনা করছিল। যাত্রী সংকটের কারণে গত বছর সেপ্টেম্বরে তাদের একমাত্র আন্তর্জাতিক রুট কলকাতার ফ্লাইটও বন্ধ করা হয়।
এর আগে নভোএয়ার মাঝারি আকারের এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করে আন্তর্জাতিক রুটে সম্প্রসারণের পরিকল্পনা করেছিল, কিন্তু বিনিয়োগ না পাওয়ায় সেই উদ্যোগও থমকে গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার