ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া
ডুয়া নিউজ: দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর আগামী ৫ মে (সোমবার) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে বিমানে ফেরার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে ফ্লাইটটি আগে ঢাকায় অবতরণের প্রস্তাব দেয়। কিন্তু যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে তিনি সেই বিশেষ সুবিধা গ্রহণ করেননি।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে রওনা দেবেন। ফ্লাইটটি প্রথমে সিলেটে অবতরণ করবে, পরে ঢাকায় আসবে। বিমানের প্রস্তাব অনুযায়ী রুটটি উল্টো করলে—অর্থাৎ প্রথমে ঢাকায় অবতরণ করলে—খালেদা জিয়ার সময় ও ভ্রমণ কষ্ট কমত। কিন্তু সাধারণ যাত্রীদের অসুবিধা হতে পারে—এ বিবেচনায় তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, সরকার খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে আগে ঢাকায় নামার অনুমতি দিতে চেয়েছিল। তবে যাত্রীসাধারণের কষ্ট হবে ভেবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। তার এই মানবিক বিবেচনা ও সাধারণ যাত্রীদের প্রতি সম্মান জানানো সিদ্ধান্ত দলের পক্ষ থেকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি