ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
প্রকৌশল খাতে ইপিএস বেড়েছে ১১ কোম্পানির
ডুয়া নিউজ : শেয়রবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ৪২টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ৩৫টি কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) ইপিএস পাওয়া গেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিগুলোর মধ্যে ইপিএস বেড়েছে ১১টি কোম্পানির। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বিএসআরএম স্টিলস, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ অটোকারস, ইফাদ অটোস, নাহী অ্যালুমিনিয়াম, ডমিনেজ স্টিল, কেঅ্যান্ডকিউ, মুন্নু এগ্রো মেশিনারি, রংপুর ফাউন্ড্রি, কেডিএস এক্সেসরিজ এবং বিডি ল্যাম্পস।
বিএসআরএম স্টিলস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১ টাকা ১৩ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৭ টাকা ৪৩ পয়সা।
বিএসআরএম লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৫৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ৯২ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২ টাকা ৫৩ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ টাকা ৩১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১১ টাকা ১৭ পয়সা।
বাংলাদেশ অটোকারস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ টাকা ১২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১১ পয়সা।
ইফাদ অটোস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১০ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫ পয়সা।
নাহী অ্যালুমিনিয়াম
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১২ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮৩ পয়সা।
ডমিনেজ স্টিল
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৩ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ পয়সা।
কেঅ্যান্ডকিউ
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৬ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৭৭ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৫ পয়সা।
মুন্নু এগ্রো মেশিনারি
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা (ডিল্যুটেড)। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪৬ পয়সা (ডিল্যুটেড)।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ডিল্যুটেড-ইপিএস হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের বছরের একই সময়ে ১ টাকা ৬৩ পয়সা ডিল্যুটেড ইপিএস হয়েছিল।
রংপুর ফাউন্ড্রি
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৯০ পয়সা আয় হয়েছিল। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ৩ টাকা ০৭ পয়সা আয় হয়েছিল।
কেডিএস এক্সেসরিজ
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৪০ পয়সা।
বিডি ল্যাম্পস
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৩৬ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১২ টাকা ৬ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)