ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৬৯০ টাকায় মিলছে না এলপি গ্যাস; জানা গেল কারণ
ডুয়া ডেস্ক: সরকার প্রতি মাসে মাত্র ৬৯০ টাকায় সাড়ে ১২ কেজির এলপি গ্যাস সরবরাহ করছে। কিন্তু চট্টগ্রামের সাধারণ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ সরকারের এই গ্যাস তাদের হাতে পৌঁছায় না। এর কারণ খুঁজতে গিয়ে উঠে এসেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের কথা, যারা এই গ্যাসের জোগান নিয়ন্ত্রণ করছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রতি বছর গড়ে ১২ লাখ বোতল এলপি গ্যাস সরবরাহ করে। তবে এর বড় একটি অংশ সাধারণ মানুষের হাতে না পৌঁছে ব্যবসায়িক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটে ডিলার, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত, যারা গ্যাসের সুষ্ঠু বণ্টন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে।
বিশ্লেষকদের মতে, প্রভাবশালী এই সিন্ডিকেট প্রতি বছর সাধারণ জনগণের প্রাপ্য গ্যাস থেকে প্রায় ৭০ থেকে ৮০ কোটি টাকা আত্মসাৎ করছে।
এর ফলে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো সরকার নির্ধারিত সাশ্রয়ী মূল্যের গ্যাস না পেয়ে বাধ্য হচ্ছে কাঠ কিনে রান্না করতে। এতে তাদের মাসে গড়ে ২৮০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত খরচ হয়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘প্রকৃত গ্যাস ব্যবহারকারীদের কোনো তালিকা নেই, সরবরাহ চেইনে নজরদারির অভাব রয়েছে। এর ফলে সাশ্রয়ী দামে গ্যাস কেনার সরকারি উদ্যোগও প্রহসনে পরিণত হয়েছে।’
এ পরিস্থিতিতে সাধারণ মানুষের জোরালো দাবি—সিন্ডিকেট ভেঙে দিয়ে গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করা হোক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি