ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জুমার দিন দোয়া কবুলের উত্তম সময় যখন
ডুয়া ডেস্ক: জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত বরকতপূর্ণ ও মর্যাদার। এই দিনের কিছু নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন—এ কথা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। যদিও দোয়া কবুলের সুনির্দিষ্ট সময় নিয়ে মতভেদ রয়েছে। তবে এর গ্রহণযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই।
হাদিসের আলোকে সম্ভাব্য সময়সমূহ:
-
আছরের শেষ সময়
জাবের ইবনে আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—“জুমার দিনে একটি সময় রয়েছে, যে সময় আল্লাহর কাছে দোয়া করলে তিনি তা কবুল করেন। এই সময়টি আছরের শেষ সময়ে খোঁজ করো।”
(আবু দাউদ: ১০৪৮; নাসাঈ: ১৩৮৯) -
নামাজরত অবস্থায় দোয়া
আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন—“জুমার দিনে একটি মুহূর্ত আছে, যেখানে কোনো মুসলিম নামাজে মগ্ন থেকে দোয়া করলে, আল্লাহ তা কবুল করেন।”
(বুখারি: ৬৪০০) -
আছরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত
আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বর্ণনা করেন—“আছরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়।”
(যাদুল মাআ’দ: ২/৩৯৪) -
ইমাম মিম্বারে উঠার সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত
আবু মুসা আশআরি (রা.) বলেন—“ইমামের খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠা থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়টিই দোয়া কবুলের মুহূর্ত।”
(আবু দাউদ: ১০৪৯) -
সুন্নাহ মতে বারো ঘণ্টার মধ্যে একটি ক্ষণ
হাদিসে এসেছে,“জুমার দিনের ১২ ঘণ্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত আছে, যেখানে দোয়া করলে তা কবুল হয়।”
(আবু দাউদ: ১০৪৮)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত