ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, পরীক্ষার্থী ৭২ হাজার
ডুয়া ডেস্ক: আজ শুক্রবার (২ মে) অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭২ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
পরীক্ষাটি দেশের বিভিন্ন অঞ্চলের ২০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অংশগ্রহণকারী সব কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “বি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
পরীক্ষাকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে:
ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, চলতি বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয় ৫ মার্চ এবং শেষ হয় ১৭ মার্চ রাত ১২টায়। এ সময়ে মোট আবেদন করেন ২ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৪২ হাজার ৬৮৮ জন, মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৭২ হাজার ৬২ জন এবং বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ২৩ হাজার ৫৪ জন শিক্ষার্থী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর