ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রবাসীর টাকা আত্মসাৎ, ব্যাংকের নারী কর্মকর্তা গ্রেপ্তার
ডুয়া ডেস্ক : প্রবাসীর ব্যাংক হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খুলনায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের এক নারী কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া কর্মকর্তা হলেন আফসানা শাহিন মুন্নী (৩৬)। তিনি ওই ব্যাংকের খুলনা শাখায় সিনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন এবং খুলনা মহানগরীর ইস্পাহানি আবাসিক এলাকার বাসিন্দা।
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মুগদা এলাকা থেকে খুলনা থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. সানোয়ার হোসাইন মাসুম জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোল্লা জুয়েল রানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার আফসানার বিরুদ্ধে রেমিট্যান্সের অর্থ আত্মসাতের অভিযোগে রিমান্ড আবেদন করা হয়েছে।
মালয়েশিয়া প্রবাসী আল হাদিস বাট্রির ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাতের ঘটনায় গত ১৮ এপ্রিল তার স্ত্রী আফসানা ইয়াসমিন তৃষ্ণা খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় আফসানাসহ ৮-৯ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, প্রবাসী আল হাদিস ২০২৩ সালের ১৩ নভেম্বর সাউথ বাংলা ব্যাংকের খুলনা শাখায় একটি হিসাব খুলেন। পরে সেই হিসাবে মোট ১০ লাখ ২ হাজার টাকা জমা হয়। চলতি বছরের ১৮ মার্চ দেশে ফিরে ব্যাংকে গেলে জানতে পারেন, তার হিসাবে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা রয়েছে। বাকি ৭ লাখ টাকা কোথায় গেছে, জানতে চাইলে ব্যাংক থেকে স্টেটমেন্ট সংগ্রহ করে দেখা যায়, ২০২3 সালের ২৫ ফেব্রুয়ারি আরটিজিএসের মাধ্যমে তার একাউন্ট থেকে এক আসামির ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে ৭ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে।
তবে অভিযোগে উল্লেখ করা হয়, আরটিজিএসের মাধ্যমে অর্থ স্থানান্তরে গ্রাহকের সরাসরি উপস্থিতি বাধ্যতামূলক, অথচ ওই সময় ভুক্তভোগী ছিলেন বিদেশে। এ সুযোগে আসামিরা ভুয়া ব্যক্তি সাজিয়ে এবং নকল কাগজপত্র ব্যবহার করে অর্থ আত্মসাৎ করেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, গ্রেপ্তার আফসানা শাহিন মুন্নী এর আগেও একাধিক গ্রাহকের অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছিলেন। এক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে টাকা ফেরত দিতে বাধ্য হন তিনি। এ কারণে ব্যাংক কর্তৃপক্ষ তাকে পরে চাকরিচ্যুত করে।
সাউথ বাংলা ব্যাংক খুলনা শাখার ম্যানেজার হাফিজ আহমেদ বলেন, “আমি নতুন যোগদান করেছি, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে দেখছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর