ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
একঝাঁক পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম আইডি ব্লক করল ভারত
ডুয়া ডেস্ক: কাশ্মিরের পেহেলগামে হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানের বিরুদ্ধে আরও ক্ষোভ বাড়িয়ে দিয়েছে ভারত। যার রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। শোকপ্রকাশ করার পরও ভারতীয়দের কাছ থেকে কটাক্ষের শিকার তারা। এছাড়াও বলিউড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পাক তারকাদের ভারতের বিনোদন দুনিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ভারতে প্রচুর দর্শক আছেন যারা পাকিস্তানি তারকাদের বড়। তাদের ইনস্টাগ্রামে অনুসারীদের একটা বড় অংশ রয়েছে ভারতীয়। কিন্তু এবার সেটাতে ভাটা পড়ছে; কারণ, পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত।
ভারতীয় গণমাধ্যমের খবর, ‘হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর, আয়েজা খান, ইকরা আজিজ এবং সানাম সাঈদসহ বেশ কয়েক পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এ ঘোষণা প্রকাশ করা হয়েছে।’
ভারতীয় কোনো নেটিজেন সেসব পাক তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলেই মেসেজ ভেসে উঠছে- “এই অ্যাকাউন্টটির ভারতে কোনো অস্তিত্ব নেই। কারণ আমরা আইনি অনুরোধ মেনে এই কন্টেন্ট সীমাবদ্ধ করেছি।”
একসময় বলিউডে দাপটের সঙ্গে কাজ করেছেন পাকিস্তানি তারকারা—রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরসহ অনেকেই। তবে পুলওয়ামা হামলার পর বলিউডের চলচ্চিত্র সংগঠনগুলোর কড়া সিদ্ধান্তে ভারতীয় বিনোদন জগতে পাকশিল্পীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেই নিষেধাজ্ঞা তুলে নিলেও, বলিউডে আর আগের মতো দেখা যায়নি তাদের উপস্থিতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত