ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পদপিষ্টে নিহত ভক্তের পরিবারকে ২ কোটি রুপি দিলেন আল্লু অর্জুন
ডুয়া ডেস্ক: ভারতের দক্ষিণের তুমুল জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। ’পুষ্পা’ সিনেমায় অভিনয় দিয়ে দেশের বাইরেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা। যেখানেই যান ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। তবে এবার হায়দরাবাদে 'পুষ্পা টু' সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলা অনুরাগীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুনসহ গোটা পুষ্পা টিম। এই ঘটনাকে কেন্দ্র গ্রেপ্তার হন তিনি, এবং একরাত জেলে খেটেছেন।
পরে জামিনে মুক্তি পেলেও একদলের ক্রোধের সম্মুখীন হয়েছেন তিনি। তার বাড়ির সামনে বিক্ষোভ করতেও দেখা গেছে। যদিও অনাকাঙিক্ষত এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আল্লু ও ছবির পরিচালক। তবে সমালোচনা ও হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না। সম্প্রতি পুলিশি ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু।
এবার নিহত মহিলা ভক্তের পরিবারকে ২ কোটি রুপি সাহায্যের ঘোষণা দিলেন আল্লু অর্জুন ও ‘পুষ্পা’ ছবির প্রযোজক।
যদিও সিনেমার পর্দায় শত্রুকে দমনে 'ঝুঁকতে' দেখা যায়নি 'পুষ্পা' ওরফে আল্লু অর্জুনকে। এমনকি পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে করেছেন চোরাকারবারিও। গুলি চলেছে, বোম ফেটেছে। তবুও পুষ্পা 'ঝুঁকেগা নেহি'। 'পুষ্পা টু'-তে সাহস দশগুণ বাড়িয়ে 'ফায়ার নয়, ওয়াইল্ড ফায়ার' হিসেবেই ধরা দিয়েছেন অভিনেতা।
তবে বাস্তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল এই অভিনেতা। পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসলে সম্মান দেখিয়েই তাদের সঙ্গে রওনা দিয়েছেন।
এদিকে নিজেকে নির্দোষ দাবি করে জামিন নেওয়ার পর এবার নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ২ কোটি রুপি অর্থ সাহায্য করলেন তিনি।
প্রসঙ্গত, গেল ৫ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে 'পুষ্পা টু: দ্য রুল।' তার ঠিক আগের দিন ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে হয় সিনেমাটির প্রিমিয়ার। প্রিয় তারকার আসার খবরে হাজার হাজার ভক্ত-অনুরাগী সন্ধ্যা থিয়েটারে ভিড় করেন। এই ভিড়ে পদপিষ্ট হয়েই রেবতী নামের এক অনুরাগীর মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়াও রেবতীর ৯ বছরের ছেলে শ্রী তেজ পদপিষ্টে আহত হয়ে এখনও হাসপাতালে সংকটজনক অবস্থায়।
এদিকে আল্লু অর্জুনের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমকে তিনি বলেন, মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে তার তো কোনও হাত নেই।
নারী ভক্তের মৃত্যুর খবর কানে যেতেই ভিডিওবার্তায় শোক প্রকাশ করেছিলেন আল্লু। ওই সময় মৃতার পরিবারকে নাকি তিনি ২৫ লাখ টাকাও দেওয়ার আশ্বাস দেন। তার আহত ছেলের চিকিৎসার দায়িত্বও বহন করেন সুপারস্টার। আর এবার ২ কোটি অর্থ সাহায্য করলেন আল্লু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস