×

ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

রাত ১০টার পর ফোন বন্ধ রাখার কারণ জানালেন প্রভা

২০২৬ সেপ্টেম্বর ০৭ ২০:০৫:০০

রাত ১০টার পর ফোন বন্ধ রাখার কারণ জানালেন প্রভা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। তবে রাত ১০টার পর সাধারণত ফোন ব্যবহার করেন না এই অভিনেত্রী। এমনকি ওই সময় তাঁকে ফোনে পাওয়াও যায় না বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান প্রভা।

অভিনেত্রী বলেন, রাত ১০টার পর তিনি ফোন থেকে দূরে থাকেন। এ সময় পৃথিবীতে যা-ই ঘটুক না কেন, ফোন বন্ধ রাখেন তিনি। প্রভার ভাষায়, ‘আমাকে রাত দশটার পরে কেউ ফোন দিয়ে পায় না। পৃথিবীতে যা খুশি হয়ে যাক, আমার ফোন বন্ধ। আমার ফোনটা দূরে, কেউ আমাকে কল দিয়ে পায় না। পরে সব খবর পাই।’

প্রভার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন প্রভা। ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তাঁর এসব ছবি ও পোস্টে ভক্ত-অনুরাগীরাও নানা মন্তব্য ও প্রতিক্রিয়া জানান।

এদিকে সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের শৈশবের স্মৃতিও তুলে ধরেন প্রভা। ঘুরতে গিয়ে অলঙ্কারের প্রতি বাচ্চাদের আগ্রহ নিয়ে একটি ভিডিও ফুটেজের ক্যাপশনে তিনি লেখেন, ‘আমিও একসময় ওদের মতোই বড় মেয়েদের মেকআপ আর নানা ধরনের সাজসজ্জার জিনিসপত্র নিয়ে ভীষণ কৌতূহলী ছিলাম। তাদের সাজগোজ ও স্টাইলিং নিয়ে হাজারো প্রশ্ন করতাম। এই দুই শিশুকে দেখলে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়-তখন আমিও সবসময় মেয়েলি সাজসজ্জায় নিজেকে সাজাতে চাইতাম।’

শৈশবের সেই স্মৃতিচারণের মধ্য দিয়ে নিজের সাজসজ্জাপ্রিয় ছোটবেলার কথাই তুলে ধরেছেন এই অভিনেত্রী।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত