ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পূজায় ফিরছে দেব-শুভশ্রীর জুটি, ‘তোর শুধু তোর’ গানে নয়া চমক
বিনোদন ডেস্ক: টালিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত অনস্ক্রিন জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। দীর্ঘ বিরতির পর আবারও তাঁদের রসায়নে মাততে চলেছে টালি ইন্ডাস্ট্রি। এ পূজায় ফিরছেন এই তারকা জুটি। আগের প্রেমকে কাজে লাগিয়ে ছবির প্রচার করা হচ্ছে-এমন অভিযোগ উঠলেও তাতে অবশ্য ‘দেশু’ ভক্তদের আগ্রহে ভাটা পড়েনি। ‘দেশু৭’ সিনেমার প্রথম গান ‘তোর শুধু তোর’-এর টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
প্রকাশিত টিজারে লাদাখের পাহাড়ি রূপকথার পটভূমিতে একে অপরের প্রেমে মগ্ন হতে দেখা গেছে দেব ও শুভশ্রীকে। দেবের চোখের সানগ্লাস আর শুভশ্রীর আবেদনময়ী লুক মুহূর্তেই মনে করিয়ে দিচ্ছে ‘চ্যালেঞ্জ’ ও ‘পরান যায় জ্বলিয়া রে’ সিনেমার সেই সোনালি দিনগুলোর কথা।
‘এবার ফিরলে একা ফিরব না, তোমাকে নিয়ে ফিরব’-শুভশ্রীকে এমন কথা দিয়েছেন দেব। টিজারের পর ছবির গানেও দেখা মিলেছে দেব-শুভশ্রী ম্যাজিকের। দেবের পরিচালনায় তৈরি হয়েছে এ সিনেমা। দেব-শুভশ্রী ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না..., সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়।’ ক্যাপশনের এই দুটি লাইন যেন শুধু ছবির কাহিনির জন্যই নয়, বাস্তব জীবনেও তাঁদের দীর্ঘ কাজের যাত্রার দিকেও ইঙ্গিত করে।
‘দেশু’ ভক্তদের জন্য গানটি নিঃসন্দেহে বড় একটি উপহার। অনেক বছর পর দেব ও শুভশ্রীকে আবারও একটি খাঁটি কমার্শিয়াল রোমান্টিক গানে এভাবে ঘনিষ্ঠভাবে দেখতে পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। গানটির সুর ও দৃশ্যায়ন চলতি বছরের অন্যতম বড় ‘লাভ অ্যান্থম’ হতে চলেছে-প্রথম ঝলকেই তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে।
রাজ চক্রবর্তীর ঘরনি হিসেবে শুভশ্রী এখন সংসারী ও দুই সন্তানের মা। অন্যদিকে দেবও নিজের ব্যক্তিগত জীবনে রুক্মিণীর সঙ্গে থিতু। তবে পুরোনো প্রেমের আঁচ কি কোথাও চাপা আছে? টিজার প্রকাশের পর এমন প্রশ্নই ঘুরছে অনেকের মনে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি
- মেসির চার গোলে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি