×

ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন পূজা চেরী

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১০:৪৫:৫৯

বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন পূজা চেরী

বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা চলছে। এরই মধ্যে ঢালিপাড়ায় জোর গুঞ্জন ছড়িয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়েছেন পূজা চেরী।

সম্প্রতি এসব খবরে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে পূজা চেরী বলেন, ‘অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সব কিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।’

অভিনেত্রী জানান, তিনি ইতোমধ্যে ‘এনগেজড’। তবে তাঁর জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের একজন মানুষ।

বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু বরের পরিচয় কিংবা বিয়ের নির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করেননি পূজা চেরী। গত আগস্ট মাসে হঠাৎ গুঞ্জন ছড়িয়েছিল, গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেছেন অভিনেত্রী। তখনও বিষয়টি অস্বীকার করেন তিনি।

সে সময় পূজা চেরী বলেছিলেন, বিয়ে জীবনের একটি বড় সিদ্ধান্ত এবং তা গোপন করার কোনো ইচ্ছা তাঁর নেই। সময় হলে সবাইকে জানিয়ে উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করবেন তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত