ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
পাক-ভারত সীমান্তে টানা গোলাগুলি চলছেই, উত্তেজনা চরমে
ডুয়া ডেস্ক: কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে এ সংঘর্ষ ঘটে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত পাঁচ রাত ধরেই সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটছে। এনডিটিভি আরও দাবি করেছে, কুপওয়ারা, বারামুল্লা এবং আখনূর সেক্টরের বিপরীতে পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছুঁড়েছে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা "সংযত ও কার্যকর" জবাব দিয়েছে বলে জানানো হয়েছে।
তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি এবং দেশটির সংবাদমাধ্যমেও এ নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিকবার ভারতীয় চৌকির দিকে গুলি ছোঁড়ে পাকিস্তানি সেনারা। যদিও এ পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি।
এই গোলাগুলি এমন সময় হচ্ছে, যখন কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন—২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে বড় হামলা। ওই হামলার জেরে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে পড়েছে।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, ভারত সিন্ধু নদী পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে। এর জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। পাশাপাশি, উভয় দেশই একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সীমান্তে চলমান গোলাগুলি ও সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষাপটে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে