ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
ডুয়া নিউজ: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রবিবার (২৭ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করে গত ২৭ মার্চ আদালত ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম নির্বাচন ট্রাইব্যুনালে এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।
রায়ের মাধ্যমে নৌকা প্রতীকধারী সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের মেয়র পদে সরকারের গেজেট বাতিল করা হয়েছে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির ডিএসসিসি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও গ্রহণযোগ্যতার অভাবের অভিযোগ তুলে ফল বাতিলের দাবি জানিয়ে ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
এই মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।
রায়ের পর ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, "অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। তাকে মেয়র হিসেব ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন।"
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ঢাকা উত্তরের এবং ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন পরদিন, ২ ফেব্রুয়ারি, ভোটের গেজেট প্রকাশ করে। এরপর তারা শপথ নিয়ে মেয়রের দায়িত্ব পালন শুরু করেন। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর তাদেরকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী