ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সরকারি ব্যয় সাশ্রয়ে একসঙ্গে দুই দিবস পালনের সিদ্ধান্ত
ডুয়া ডেস্ক: সরকারি ব্যয় সাশ্রয়ে কঠোর অবস্থানে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার ব্যয় সাশ্রয়ের জন্য ‘আন্তর্জাতিক যুব দিবস’ এবং ‘জাতীয় যুব দিবস’ একত্রে ১২ আগস্ট তারিখ পালিত হবে।
আজ রবিবার (২৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে পরপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ-বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ‘জাতীয় যুব দিবস’ (১ নভেম্বর) এবং ‘আন্তর্জাতিক যুব দিবস’ (১২ আগস্ট) প্রতি বছর ১২ আগস্ট তারিখে একত্রে উদযাপন বা পালন করা হবে।’
এতে আরও বলা হয়, ‘সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা রক্ষার্থে মন্ত্রণালয়/বিভাগগুলোর স্ব স্ব অধিক্ষেত্রে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস উদযাপনকে প্রাধান্য দিয়ে এমন দিবসগুলো একই তারিখে একত্রে পালন করা আবশ্যক। মন্ত্রণালয়/বিভাগগুলো প্রযোজ্য ক্ষেত্রে এ বিষয়ক সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করবে।’
এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলেও পরিপত্রে জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়