ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
গুজরাটে হাজারের বেশি বাংলাদেশিকে গ্রেপ্তার; যা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা
ডুয়া নিউজ: কাশ্মিরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনার পর বাংলাদেশিদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে নয়াদিল্লি। ভারতের গুজরাটে এক হাজারের বেশি অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তারের খবর আসছে গণমাধ্যমে। তবে এ বিষয়ে এখনো ভারত সরকার বাংলাদেশ কর্তৃপক্ষকে কিছুই জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ রবিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, “এখন পর্যন্ত আমরা এ ব্যাপারে পত্রপত্রিকায় দেখেছি। এর বাইরে অফিশিয়াল কোনো যোগাযোগ আমাদের দেওয়া হয়নি। অফিশিয়াল যোগাযোগ দিলেও আমাদের দেখতে হবে তারা বাংলাদেশের লোকজন কিনা? যদি বাংলাদেশের লোকজন হয়, আমরা তাদের ফেরত নেব। কিন্তু বাংলাদেশের মানুষ কিনা, এটা কিন্তু প্রমাণ করতে হবে। কারণ, আমরা জানি ভারতীয় কিছু বাংলাদেশি আছে…। তবে বাংলায় কথা বললেই বাংলাদেশি হবে এমন নয়।”
বাংলাদেশিদের গ্রেপ্তারের বিষয়ে দিল্লির বাংলাদেশের মিশনগুলো কোনো বার্তা দিয়েছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “তারা কোনো কিছু নিশ্চিত করতে পারেনি। কারণ, ভারতীয় কর্তৃপক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।”
কাশ্মিরের ঘটনার পর বৈধ ভিসাধারীদের গ্রেপ্তারের কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, “যদি কোনো সুর্নিদিষ্ট অভিযোগ কোনোখানে পাই আমরা, তাহলে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারি। বৈধ ভিসা নিয়ে যারা যান, তারা ওখানে (ভারতে) সফর করে ফেরত চলে আসবেন। যদি তাদের কেউ আইন ভঙ্গ করে তাহলে সেটার জন্য তারা ব্যবস্থা নিতেই পারে। আমি মনে করি যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময় বরং এড়িয়ে যাওয়াই ভালো (ভারত সফর)।”
এদিকে ভারতীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, গুজরাট রাজ্যে অভিযান চালিয়ে ভারতীয় পুলিশ অবৈধভাবে বসবাসকারী ১ হাজার ২৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত