ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্টকে শাহবাজের ফোন; যে কথা হলো
ডুয়া ডেস্ক: দক্ষিণ এশিয়ায় পাশাপাশি অবস্থান ভারত ও পাকিস্তানের। পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দুই দেশের মধ্যে বৈরিতার সম্পর্ক চলে আসছে। সীমান্তে নিয়মিত সংঘাত ছাড়াও একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে তারা। এই দীর্ঘদিনের উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু কাশ্মীর। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ফের ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
বিশ্লেষকদের ধারণা, দুই পক্ষের পাল্টাপাল্পি কঠোর পদক্ষেপের কারণে ফের যুদ্ধ বাঁধতে পারে। বিশেষ করে, সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করায় উত্তেজনায় পরিপূর্ণ হয়ে উঠেছে।
এমন অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আলাপে উঠে এসেছে ভারত ইস্যু।
শেহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্টকে জানান, “পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাকিস্তান যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে।”
পাকিস্তানের অবস্থান যেকোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে উল্লেখ করে শেহবাজ জোর দিয়ে বলেন, “ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। বরং, গত দুই দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান, “পেহেলগাম ঘটনার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য তার দেশ প্রস্তুত। পাকিস্তান এই অঞ্চলজুড়ে শান্তি চায় এবং যদি ইরান এই বিষয়ে কোনো ভূমিকা রাখতে চায়, তবে পাকিস্তান তা স্বাগত জানাবে।”
পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তান-ভারত উত্তেজনা কমাতে ইরান যদি সহায়তা প্রদান করতে চায়, তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বাগত জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট