ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
কানাডায় উৎসবরত জনতার ওপর উঠে গেল গাড়ি; রাস্তায় অচেতন পড়ে বহু মানুষ
ডুয়া ডেস্ক: কানাডার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো স্ট্রিট ফেস্টিভ্যালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় উৎসবস্থলে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। রোববার (২৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টার কিছু পরে শহরের সানসেট অন ফ্রেজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ৩০ বছর বয়সী গাড়ি চালককে আটক করা হয়েছে।।
কানাডিয়ান টেলিভিশন চ্যানেল সিটিভি নিউজকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনার ঠিক আগে তিনি উৎসবস্থলে একটি কালো গাড়িকে অস্বাভাবিকভাবে চলাচল করতে দেখেছিলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, রাস্তায় আহত ও অচেতন মানুষ পড়ে আছে, আর উদ্ধারকর্মী ও সাধারণ মানুষ দ্রুত তাদের সাহায্যের চেষ্টা করছেন।
আহতদের স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগেই হাসপাতালগুলোকে গণহারে আহত রোগী আসার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছিল। ভ্যাঙ্কুভার সান জানিয়েছে, দুর্ঘটনার সময় উৎসবস্থলে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় একটি খাবারের গাড়ির মালিক গণমাধ্যমকে জানিয়েছেন, কীভাবে দুর্ঘটনাকবলিত গাড়িটি জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। বাও বানস ফুড ট্রাকের সহ-মালিক ইয়োসেব ভার্দেহ পোস্টমিডিয়াকে বলেন, “আমি চালককে দেখতে পাইনি, শুধু ইঞ্জিনের গর্জন শুনেছি। ফুড ট্রাক থেকে বাইরে এসে দেখি, রাস্তাজুড়ে শুধু লাশ আর আহত মানুষ। গাড়িটি পুরো ব্লক জুড়ে সোজা এগিয়ে গেছে, মাঝখান দিয়েই।”
কানাডার ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, “আজকের লাপু লাপু দিবসের অনুষ্ঠানে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনায় আমি হতভম্ব ও গভীরভাবে শোকাহত। এই উৎসবটি ষোড়শ শতাব্দীর ফিলিপিনো উপনিবেশবিরোধী নেতা লাপু লাপুর স্মরণে আয়োজিত হয়েছিল।”
তিনি আরও বলেন, “আমাদের চিন্তা ও সহানুভূতি সকল ক্ষতিগ্রস্তের প্রতি রয়েছে এবং বিশেষ করে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো কমিউনিটির সঙ্গে রয়েছে।”
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, তিনি এই মর্মান্তিক ঘটনার খবর শুনে “ভীষণভাবে মর্মাহত” হয়েছেন।
মার্ক আরও বলেন, “নিহত ও আহতদের পরিবার, ফিলিপিনো-কানাডিয়ান সম্প্রদায় এবং পুরো ভ্যাঙ্কুভারের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা। আমরা সবাই আপনাদের শোকে শামিল।”
কানাডিয়ান প্রধানমন্ত্রী জানান, “কেন্দ্রীয় সরকার ঘটনাটির তদন্ত প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক