ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আইনি নোটিশ প্রসঙ্গে যা জানালেন ডা. তাসনিম জারা
ডুয়া ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্ট, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সরকারকে পাঠানো এক আইনি নোটিশে ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারার নাম উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিষয়টি নিয়ে শুক্রবার (২৫ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি দেন ডা. তাসনিম জারা।
তিনি লেখেন, "গত কয়েকদিন ধরে একটি আইনি নোটিশে আমার নাম এবং ছবি গণমাধ্যমে ঘুরছে, যেখানে ভিত্তিহীনভাবে আমাকে ‘পর্নোগ্রাফিক সংস্কৃতি’ প্রচারের সঙ্গে জড়ানো হয়েছে। এর প্রতিবাদ করার প্রয়োজনীয়তা আমি অনুভব করিনি, কারণ অভিযোগটি এতটাই অযৌক্তিক। কিন্তু আমি কথা বলছি—কারণ অনেক সময় নীরবতা ভুল বোঝাবুঝির জন্ম দেয়।"
তাসনিম জারা বলেন, "যখন কেউ সৎ মনোভাব ও পরিষ্কার উদ্দেশ্য নিয়ে জনজীবনে প্রবেশ করে, তখন সে আশা করে যুক্তিভিত্তিক আলোচনার। কিন্তু তার আগেই নাম কলুষিত করার চেষ্টা শুরু হয়—এটি নতুন কিছু নয়। এটি মনোযোগ সরানো ও চরিত্রহননের পুরনো কৌশল। তবে আমি বিভ্রান্ত হব না এবং যে লজ্জা আমার নয় তা আমি গ্রহণও করব না।"
তিনি আরও বলেন, "আমি বছরের পর বছর জনস্বাস্থ্যসেবায় কাজ করেছি। আমার প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। ভুয়া পেজ ও ভেজাল ওষুধের বিরুদ্ধে বারবার মানুষকে সতর্ক করেছি। আজ যারা সেই প্রচেষ্টাকে বিকৃত করছে, তারা ভুলে যাচ্ছে—মানুষ ভুলে যায় না।"
তাসনিম জারা জানান, "মানুষ মনে রেখেছে কারা দুর্দিনে পাশে ছিল, কার কণ্ঠে স্থিরতা ছিল, কারা ভাঙা সিস্টেমের সুবিধা না নিয়ে তা ঠিক করার চেষ্টা করেছে। রাজনীতিতে কে কত উচ্চস্বরে কথা বলল তা নয়—কে কাজ করল, মানুষ সেটাই মনে রাখে।"
তিনি লিখেছেন, "আমি জানতাম এই পথ কঠিন হবে, জানতাম অনেক বাঁধা আসবে। তবু আমি এসেছি এই বিশ্বাস নিয়ে—আমরা ভিন্নভাবে, সাহসের সাথে, সততার সাথে রাজনীতি করতে পারি। যারা ভাবছেন এই ঘটনায় আমি থেমে যাব, তারা ভুল ভাবছেন—আমি পিছপা হব না, আমি গা ঢাকা দেব না, ফাঁদে পা দেব না।"
শেষে তিনি লেখেন, "বরং এই ঘটনা আমার সংকল্প আরও দৃঢ় করেছে। কারণ যখন সত্যের বিরুদ্ধে মিথ্যা ছাড়া আর কিছু থাকে না তখন বোঝা যায় সত্য ইতোমধ্যেই জয়ী। তারা যা খুশি বলুক, আমি কাজ চালিয়ে যাব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)