ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
নতুন ইতিহাস গড়তে চলেছেন ধোনি
ডুয়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুক্রবার (২৫ এপ্রিল) মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নতুন এক ইতিহাস গড়বেন ধোনি।
এই ম্যাচেই ৪৩ বছর বয়সী মাহেন্দ্র সিং ধোনি নিজের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচটি শিরোপা জয়ী এই তারকা এখনো চেন্নাইয়ের হয়ে নিয়মিত খেলছেন। তার নেতৃত্বগুণ এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন।
তবে চলতি আইপিএল মৌসুমে চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। ৮টি ম্যাচে ২টি জয় পাওয়ার পর হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য বাঁচা-মরার লড়াই।
অন্যদিকে, হায়দ্রাবাদের অবস্থা একই রকম। তারা একই সংখ্যক ম্যাচ খেলে মাত্র ২টি ম্যাচ জয়ী হয়েছে। প্লে-অফে জায়গা পেতে হলে এই ম্যাচে তাদেরও জয় প্রয়োজন।
শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও, চেন্নাই সুপার কিংস এখন নিজেদের ফিরে পাওয়ার জন্য মরিয়া। ধোনির ৪০০তম ম্যাচে যদি জয় আসে, তাহলে তা তাদের শেষ সময়ের প্রচেষ্টায় বড় প্রেরণা হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক