ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মস্কোয় বাংলাদেশি সিনেমার বিশেষ স্বীকৃতি
ডুয়া ডেস্ক: মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরের সমাপনী অনুষ্ঠানে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশি চলচ্চিত্র মাস্তুল। প্রাত্যহিক জীবনের মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এই সিনেমাটি জিতে নিয়েছে ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি)’।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ‘ফার্স্ট প্রাইজ’ অনুষ্ঠানে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির পক্ষ থেকে পরিচালক নূরুজ্জামানের হাতে এই পুরস্কারের স্বীকৃতি তুলে দেওয়া হয়।
মস্কো থেকে পরিচালক বলেন, “মাস্তুল”-এর প্রিমিয়ারে দর্শক ও সমালোচকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছি। বিভিন্ন দেশ থেকে আসা দর্শক, ফিল্ম ক্রিটিক ও সাংবাদিকরা ছবিটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন, নানা প্রশ্ন করেছেন। এত মানুষের আগ্রহই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। তার ওপর এই স্পেশাল মেনশন, নিঃসন্দেহে “মাস্তুল”-এর জন্য এটি এক গুরুত্বপূর্ণ অর্জন।”
জাহাজে কাজ করা জলে ভাসমান মানুষদের জীবনভিত্তিক গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিফাত বন্যা। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে রয়েছে টঙঘর টকিজ।
এই একই স্লটে আরও দুটি আন্তর্জাতিক সিনেমা পুরস্কৃত হয়েছে— ভারতের খাসিয়া ভাষার সিনেমা এলেসিয়াম, যা ‘নেটপ্যাক জুরি পুরস্কার’ পেয়েছে; পরিচালনায় ছিলেন প্রদীপ কুর্বা। আর রুশ চলচ্চিত্র সমালোচকদের জুরি পুরস্কার জিতেছে আর্জেন্টিনার ছবি নন স্ট্যান্ডার্ড থিংকিং, পরিচালনায় মারিয়ানো ওয়াটার।
বাংলাদেশি চলচ্চিত্র মাস্তুল-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশীয় সিনেমার অগ্রযাত্রায় নিঃসন্দেহে এক নতুন মাইলফলক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)