ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
এনবিআরের ২ অতিরিক্ত কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর
ডুয়া ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দ এবং মোহাম্মদ মাহমুদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
২৩ এপ্রিল (বুধবার) অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
মো. শফিকুল ইসলাম আকন্দ বর্তমানে কর আপিল অঞ্চল-১ এর কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, আর মোহাম্মদ মাহমুদুজ্জামান ছিলেন রাজশাহী কর আপিল অঞ্চলের কমিশনার। তবে তাদের মূল পদ অতিরিক্ত কর কমিশনার।
প্রজ্ঞাপন অনুযায়ী, উভয়ের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী এই অবসর কার্যকর করা হয়েছে। অবসরের কারণ হিসেবে প্রজ্ঞাপনে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
এর আগে ১৭ এপ্রিল এনবিআরের (চলতি দায়িত্বপ্রাপ্ত) সদস্য আবু সাঈদ মো. মুস্তাক এবং ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক কর কমিশনার মো. গোলাম কবীরকেও একইভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। সে ক্ষেত্রেও কোনো কারণ উল্লেখ করা হয়নি।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবসরে পাঠানো কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিশেষ করে আলোচিত ৭২১ কোটি টাকা চীন থেকে এনে রেমিট্যান্স হিসেবে দেখানোর ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ