ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
দাবিতে অনঢ় প্রশিক্ষণার্থী চিকিৎসকরা; আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
ডুয়া নিউজ: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা করায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রশিক্ষণার্থীরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতিবাদ সমাবেশ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসক বলেন, মাত্র পাঁচ হাজার টাকা ভাতা বাড়িয়ে আমাদের সঙ্গে উপহাস করা হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমাদের মাসিক ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন মাসিক ভাতা ৫০ হাজার টাকা অথবা সরকারি চাকরির ভিত্তিতে নবম শ্রেণির বেতন করার দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। তিনি বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে রবিবার সকালে শাহবাগে ঢাকা অবরোধ শুরু করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছিলেন পোস্ট গ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তবে আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ