ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করল ভারত; পানি সংকটের আশঙ্কা
ডুয়া ডিস্ক: কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে থাকা অভিন্ন নদী সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ সংস্থা কেবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস), জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পাহালগামে সংঘটিত ওই সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। হামলার প্রাথমিক তদন্তে পাকিস্তানভিত্তিক কিছু গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে নয়াদিল্লি সিন্ধু নদের পানি বণ্টন সংক্রান্ত চুক্তি বাতিলের ঘোষণা দেয়।
ব্রিটিশ শাসন শেষের পর ১৯৬০ সালে ভারত ও পাকিস্তান সিন্ধু নদের পানিবণ্টন নিয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছে। করাচিতে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনার একটি কাঠামো তৈরি হয়। রাজনৈতিক টানাপড়েন ও বৈরী সম্পর্ক সত্ত্বেও দীর্ঘ সময় ধরে এই চুক্তিটি কার্যকর ছিল এবং সময় সময় তা নবায়নও করা হয়েছে।
তবে এবার কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি অনির্দিষ্টকালের জন্য বাতিলের ঘোষণা দিয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কেবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস) এই সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, এই সিদ্ধান্ত পাকিস্তানের বিপুল জনগোষ্ঠীর জন্য পানি সংকটের আশঙ্কা তৈরি করতে পারে। যদিও এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা