ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
কুয়েটে ক’ফিন মিছিল
ডুয়া নিউজ: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতীকী কফিন মিছিল করেছেন। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি দুর্বার বাংলার পাদদেশ অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে উপাচার্যের পদত্যাগের দাবিতে জোরালো প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরছে, ভিসি কেন হাসছে’, ‘আমার ভাই শয্যায়, ভিসি কেন ক্ষমতায়’, ‘দেখ ভিসি চোখ খুলে, আমরা গুটিকয়েক নারে’, ‘এক-দুই-তিন-চার, ভিসি তুই গদি ছাড়’, ‘আমার ভাই অনশনে, ভিসি কেন নিজ আসনে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে মিছিলটি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। প্রতীকী কফিন মিছিলে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। পরদিন ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। একই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েট ক্যাম্পাসে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)