ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা
ডুয়া ডেস্ক: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে। বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, প্রশাসন বেআইনিভাবে তাদের কোটি কোটি ডলারের ফেডারেল অনুদান স্থগিত করে প্রতিষ্ঠানটির সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে।
একটি বার্তায় হার্ভার্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি অ্যালান গারবার বলেন, “গত সপ্তাহে আমরা সরকারের অবৈধ দাবি প্রত্যাখ্যান করার পর থেকেই প্রশাসন একাধিক পদক্ষেপ নিয়েছে, যা আমাদের জন্য ক্ষতিকর।” তিনি জানান, ফেডারেল তহবিল আটকে রাখার সিদ্ধান্তকে বেআইনি হিসেবে চিহ্নিত করে আদালতের শরণাপন্ন হয়েছে হার্ভার্ড।
মামলায় যেসব মার্কিন সংস্থাকে উল্লেখ করা হয়েছে তার মধ্যে রয়েছে: শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, বিচার বিভাগ, জ্বালানি বিভাগ এবং জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন।
গারবার বলেন, “সরকারি তহবিল হ্রাসের ফলে আমাদের গুরুত্বপূর্ণ গবেষণাগুলো হুমকির মুখে পড়েছে—যার মধ্যে রয়েছে শিশুদের ক্যান্সার, সংক্রামক রোগ প্রতিরোধ এবং যুদ্ধাহত সেনাদের চিকিৎসা।”
জানা গেছে, ক্যাম্পাসে একাধিক বিক্ষোভের ঘটনায় হোয়াইট হাউস অসন্তুষ্ট ছিল। সেই প্রেক্ষিতেই হার্ভার্ডের ২.২ বিলিয়ন ডলারের অনুদান আটকে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সরকার এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষাগত স্বাধীনতা ও গবেষণাকে নিয়ন্ত্রণ করতে চাইছে।
এপি-র এক প্রতিবেদনে বলা হয়, বোস্টনের ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় হার্ভার্ড যুক্তি দিয়েছে—সরকার ইহুদি-বিরোধিতার উদ্বেগ এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণার মধ্যে কোনো যৌক্তিক সম্পর্ক দেখাতে পারেনি এবং পারবেও না।
হার্ভার্ডের মতে, এটি শুধু তাদের ওপর চাপ প্রয়োগের একটি কৌশল, যাতে তারা সরকারি নীতির সাথে একমত হতে বাধ্য হয়। আদালতের রায় এখন নজরে রয়েছে, যা শিক্ষার স্বাধীনতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ