ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশি ২ কৃষককে ধরে নিয়ে ভারতে নির্যাতন
ডুয়া নিউজ: ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশের হবিগঞ্জ জেলার দুই কৃষককে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার সকালে মাধবপুর সীমান্তসংলগ্ন ত্রিপুরার সিধাই এলাকায় এই ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
আজ সোমবার (২১ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তানজিল আহমেদ।
ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল জনতা বাংলাদেশের দুই কৃষককে নির্মমভাবে মারধর করছে। এমনকি তাদের আইনশৃঙ্খলা বাহিনীর পিকআপ ভ্যানে তোলার সময়ও নির্যাতন অব্যাহত ছিল।
ভারতে নির্যাতনের শিকার দুই ব্যক্তি হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবদুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) এবং ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) অভিযোগ করেছে, তারা মেইন পিলার ১৯৮৭ দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন, যার কারণে তাদের আটক করা হয়।
এ ঘটনার পর রোববার বিকেলে সীমান্তের মেইন পিলার ১৯৮৮, যার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮-এ অবস্থিত শূন্য রেখায় বাংলাদেশি ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) এবং ভারতীয় বিএসএফ সদস্যদের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববার বিকেল পৌনে ৬টার দিকে পতাকা বৈঠকের পর ভারতীয় বিএসএফ সদস্যরা আটককৃত বাংলাদেশি তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়াকে হরিণখোলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তানজিল আহমেদ বলেন, “পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে।”
মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন বলেন, “আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত