ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
‘বিসিবি আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে’
ডুয়া ডেস্ক : দেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে তার সময়কালে একাধিক কারণে আলোচনায় ছিলেন। দলের ওপর নিজের কর্তৃত্ব বজায় রাখা এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে মতবিরোধসহ নানা বিষয় তাকে ঘিরে বিতর্ক তৈরি করে। ড্রেসিংরুমে ‘কড়া হেডমাস্টার’ হিসেবে পরিচিত হাথুরুসিংহের সঙ্গে জটিলতায় জড়িয়েছিলেন অনেক খেলোয়াড়ই।
তবে সবচেয়ে বড় বিতর্কের জন্ম হয় ২০২৩ সালের ভারত বিশ্বকাপকে ঘিরে। টুর্নামেন্টে দলের বাজে পারফরম্যান্সের মধ্যেই ওঠে গুরুতর এক অভিযোগ—শারীরিক হেনস্তার অভিযোগে তুমুল সমালোচনার মুখে পড়েন হাথুরুসিংহে।
২০২৩ এর শেষ সময়ে এসে আলোচনার তুঙ্গে ছিল নাসুম আহমেদ ইস্যু। টুর্নামেন্ট চলাকালীন সময়ে টাইগার এই ক্রিকেটারকে ‘শারীরিক হেনস্থার’ অভিযোগ উঠে খোদ হেড কোচের বিরুদ্ধে। বলা হয়, মেজাজ হারিয়ে ড্রেসিংরুমেই এই ক্রিকেটারকে চড় দিয়েছিলেন টাইগার হেডকোচ।
যা গণমাধ্যমে প্রকাশ হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন লঙ্কান এই কোচ। যদিও পরে অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। লঙ্কান এই কোচ ছাঁটাই হন ৫ আগস্ট পরবর্তী বিসিবির দায়িত্বে আসা ফারুক আহমেদের বোর্ডে।
সেসময় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটারকে আপনি শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারেন না। সে কারণে যে শাস্তি পেতে হয়, সেটাই হচ্ছে (ছাঁটাই)। এটা আরও আগে হওয়া উচিত ছিল। এখন হয়েছে, আমি খুশি।’
তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার কোড স্পোর্টসের সঙ্গে আলাপকালে চন্ডিকা হাথুরুসিংহে জানালেন এমন কিছুই হয়নি সেই বিশ্বকাপে। ব্যাটারদের গ্লাভস নিয়ে যেতে নাসুমের পিঠে আলতো হাতে ইশারা করার কথা প্রকাশ্যে এলেও অভিযোগগুলো পুরোপুরি উড়িয়ে দেন লঙ্কান এই কোচ। তাতে সায় দিয়েছেন জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ নিক পোথাস।
চন্ডিকা হাথুরুসিংহের ভাষ্য, ‘আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি। নিজের আবেগ কখনো খেলোয়াড়দের সামনে প্রকাশ করিনি। হতাশা থেকে হয়তো আমি ডাস্টবিন ছুঁড়ে ফেলেছি– যেকোনো কোচের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। কিন্তু যা হয়েছে, তার থেকে এটা একেবারেই আলাদা। এটা আমার ওপর চাপ সৃষ্টি করছে।’
বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের প্রতি অভিযোগও করেছেন হাথুরুসিংহে, ‘জানি না অক্টোবর থেকে এখন পর্যন্ত আমি কত সুযোগ মিস করেছি। তারা শুধু আমার চুক্তি বাতিল করার চেষ্টা করেছে। এটা নতুন সভাপতির (ফারুক আহমেদ) পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর নিজের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার গুরুতর অভিযোগও করেছেন চন্ডিকা হাথুরুসিংহে, ‘ক্রিকেট আমার সবকিছু। কারণ এটাই আমার ক্যারিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)