ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩
ডুয়া ডেস্ক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃত তিনজনই মামলার এজাহারভুক্ত আসামি নন। তাদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
ঘটনাটি ঘটে গত শনিবার (১৯ এপ্রিল) বিকেলে। জানা যায়, ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পারভেজের সঙ্গে তার বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বচসা হয়। পরে বিষয়টি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উভয় পক্ষকে বসায়।
কিন্তু ক্যাম্পাস থেকে বের হওয়ার পর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারীসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে