ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতে বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর ঘোষণা পাকিস্তানের
ডুয়া ডেস্ক: চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে দল পাঠাতে রাজি হয়নি ভারত। ফলে পিসিবি বাধ্য হয়ে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়। এর জবাবে এবার ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে দল না পাঠানোর ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি।
তিনি বলেন, "এই বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত সফর করবে না পাকিস্তান নারী দল।"
পিসিবির চেয়ারম্যান জানান, 'বছরের শুরুতে গৃহীত হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো খেলবে।'
মূলত, চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলে আয়োজনের আগে পাকিস্তান ও ভারতের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো হয়। চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত দুই দেশের আয়োজিত সব টুর্নামেন্টই হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে, যার আওতায় একটি নিরপেক্ষ ভেন্যুও নির্ধারিত থাকবে।
চুক্তির কথা মনে করিয়ে দিয়ে মোহসিন নকভি বলেন, "চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যেমন পাকিস্তানে খেলেনি এবং তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি দেওয়া হয়েছিল, ঠিক সেভাবে যেকোনো ভেন্যু ঠিক করা হলে আমরা সেখানে খেলব। ভারত ও আইসিসি এই নিরপেক্ষ ভেন্যু কোথায় হবে তা ঠিক করবে।"
ভারতে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। তবে পূর্বের চুক্তি অনুযায়ী, পাকিস্তান নারী দল স্বাভাবিকভাবেই ভারতে গিয়ে খেলবে না। একইভাবে, ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান দল হয়তো ভারত সফরে যাবে না।
সম্প্রতি শেষ হওয়া বাছাইপর্বে স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান নারী দল। আর রানার্সআপ হয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ।
এছাড়া স্বাগতিক ভারত ছাড়াও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ইতোমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)