ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নজরুল ইসলাম খান
'এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন আছে বলে মনে করি না'
ডুয়া নিউজ: অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন নেই। আমরা মনে করি না যে তেমন কিছু দরকার হবে। কারণ, আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবে।
গতকাল শনিবার (১৯ এপ্রিল) বিকেলে শরিকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, "এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তবে সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে। সরকার যাতে সেরকম কাজ করেন, সেজন্য আমরা আমাদের মতামত তুলে ধরছি আপনাদের মাধ্যমে। সরকার সেটা শুনবে, শুনে কাজ করবে, এটাই আমরা প্রত্যাশা করি।"
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, "আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন। তারা জনআকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে, এটা আমরা আশা করি।"
এদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমে ১২ দলীয় জোটের সঙ্গে এবং পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানের নেতৃত্বাধীন লিয়াজোঁ কমিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের