ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত
ডুয়া ডেস্ক: ভরা মৌসুমেও হঠাৎ করে পেঁয়াজের দাম লাফিয়ে বেড়ে কেজি ৬৫-৭০ টাকায় পৌঁছেছে, যা মাত্র দুই সপ্তাহ আগেও তা ছিল ২৫-৩০ টাকা। রমজানে বাজারে কিছুটা স্বস্তি থাকলেও ঈদের পরপরই এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষ থেকে শুরু করে বাজার বিশ্লেষকদেরও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, পেছনে কাজ করছে একাধিক সক্রিয় ‘সিন্ডিকেট’। ভারতের রপ্তানি বন্ধের অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের বাজারে অস্থিরতা ছড়ানো হচ্ছে। মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলা।
কাওরান বাজারের একাধিক পাইকার জানান, যারা ঈদের আগে ২৫-৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছেন তারা এখন একই পণ্য ৬৫-৭০ টাকায় বিক্রি করছেন। অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যবসায়ী ভরা মৌসুমেও পেঁয়াজ মজুত করে রেখেছেন। এর প্রভাব পড়ছে পুরো বাজারে।
বিশ্লেষকদের আশঙ্কা, যদি এখনই শক্ত নজরদারি ও ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী দুই-তিন মাসের মধ্যে পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়াতে পারে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনের কারিগরদের চিহ্নিত করতে তিন স্তরের নজরদারি শুরু হচ্ছে।
ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, “সরকারের হাতে তথ্য থাকা উচিত কারা বাজার নিয়ন্ত্রণ করছে। দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।”
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী বাজারে আসা ক্রেতা মো. শামছুজ্জামান তুর বলেন, “ঈদের পর বাজারে হঠাৎ আগুন লেগেছে। শুধু পেঁয়াজ নয়, সবজির দামও নিয়ন্ত্রণে নেই। সরকারকে বাজার মনিটরিং বাড়াতেই হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ