ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
‘ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে কাজ করছে সরকার’
ডুয়া ডেস্ক : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে মিয়ানমারের আরাকানকে একটি নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য সরকার সব পক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, প্রধান উপদেষ্টা চাচ্ছেন ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হোক এবং সেই লক্ষ্যে সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের টেকপাড়ায় রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব ‘সাংগ্রেং-১৩৮৭’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ড. খলিলুর রহমান বলেন, “আজকেও আমি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে তাদের সঙ্গে কথা বলেছি, একসঙ্গে নামাজ আদায় করেছি এবং বলেছি—আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যাবাসন বিষয়ে তারা যেন জোরালো ভূমিকা রাখে।”
রাখাইনদের বর্ষবরণ উৎসব প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ সব ধর্ম, জাতি ও সংস্কৃতির মানুষের দেশ। বাংলা নববর্ষের পর আজ আমরা এসেছি রাখাইনদের ‘সাংগ্রেং’ উৎসবে। এটি একটি আনন্দের সময় এবং আমি সবাইকে শুভেচ্ছা জানাই।”
রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমার সরকারের সাম্প্রতিক অবস্থান নিয়ে ড. খলিলুর রহমান বলেন, “মিয়ানমার সরকার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে, যা বর্তমান সরকারের একটি বড় কূটনৈতিক অর্জন। এটি রোহিঙ্গা সংকট সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি।”
রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রেং উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল