ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বোরাক টাওয়ার অবরোধ
রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত বোরাক টাওয়ার অবরোধ করে আন্দোলন করছেন ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত চাকরিপ্রার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে এই তথ্য জানান ‘১৭তম নিবন্ধনের নিয়োগবঞ্চিত ফোরাম’-এর অন্যতম সংগঠক মো. ইউসুফ ইমন। তিনি বলেন, “একটি নিবন্ধন পরীক্ষার কার্যক্রম শেষ করতে এনটিআরসিএ চার বছর নিয়েছে। এর দায়ভার এনটিআরসিএকেই নিতে হবে। আমরা আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এসেছি তারপরও আবেদন করার সুযোগ পাইনি। আমাদের ন্যায্য দাবির বাস্তবায়নে আমরা বোরাক টাওয়ার অবরোধ করেছি।”
চাকরিপ্রার্থীদের তিন দফা দাবি হলো:
১৭তম ব্যাচের নিয়োগ সুপারিশের জন্য বয়সের ব্যাকডেট উল্লেখ করে এনটিআরসিএকে সদিচ্ছার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে হবে;
১৭তম ব্যাচের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ১৮তম ব্যাচের ফল প্রকাশ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখতে হবে;
প্রয়োজনে আজই এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ১৭তম ব্যাচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
চাকরিপ্রার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী