ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সচিবালয় ‘ঘেরাও’ নেতৃত্বে জুলাই ঐক্য
বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ৪৪ জন স্বৈরাচারী আমলাকে অপসারণ না করায় ছাত্র-জনতা সচিবালয় অভিমুখে রওনা হয়ে কর্মসূচি পালন করছে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে জুলাই মাসের অভ্যুত্থানের সংগঠনগুলোর জোট ‘জুলাই ঐক্য’।
মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে ওই সংগঠন। মিছিলটি যখন মাউশির সামনে পৌঁছায় তখন পুলিশ তাদের বাধা দেয়।
গতকাল সোমবার (২ জুন) একটি প্রেস বিজ্ঞপ্তিতে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০ মে জাতীয় প্রেসক্লাবে তারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ৪৪ জন স্বৈরাচারী আমলার তালিকা প্রকাশ করে এবং ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কাছে আল্টিমেটাম দেয়। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। পাশাপাশি তারা অভিযোগ করে, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।
জুলাই ঐক্য মনে করে ২৪ সালের বিপ্লব পরবর্তী সময়ে সচিবালয় অচল করে ‘সিভিল কু’ করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার পেছনে রয়েছে ভারতীয় ষড়যন্ত্র। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী, তারা মঙ্গলবার ছাত্র-জনতার সঙ্গে সচিবালয় অভিমুখে মিছিল করেছে।
শেখ হাসিনাকে ভারতীয় প্রক্সি হিসেবে অভিহিত করে তার সহকর্মীদের সচিবালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানিয়ে জুলাই ঐক্য দেশের সবাইকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল