ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
গুমের অভিযোগ দিতে চিফ প্রসিকিউটরের কাছে সালাহউদ্দিন আহমদ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সালাহউদ্দিন আহমদ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গিয়ে এই অভিযোগ দেন।
সালাহউদ্দিন আহমদ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ তুলে দেন।
গুমের অভিযোগ জমা দিয়ে চিফ প্রসিকিউটর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, গুম ও রাজনৈতিক হত্যার মতো গুরুতর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। তবে এ বিষয়ে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ গুম ও খুনে জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, এসব অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে দেশে গুম-খুনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চিরতরে বন্ধ হয়।
তিনি আরও বলেন, যারা এই ঘটনায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন, তাদের দ্রুত বিচার ও সাজা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যারা পলাতক, তাদের চিহ্নিত করে কমিশনের মাধ্যমে খুঁজে বের করার আহ্বান জানান তিনি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানসহ গুমে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার ওপর জোর দেন সালাহউদ্দিন।
নিজের গুম হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমি পূর্বে কমিশনের সঙ্গে যোগাযোগ করে আজ এখানে এসেছি। ২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সশস্ত্র ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আমাকে তুলে নিয়ে যায়। এরপর ৬১ দিন পর আমাকে আরেকটি দেশে পাচার করা হয়। এ সময়ের মধ্যে আমাকে যে কক্ষে আটক রাখা হয়েছিল, তার বিবরণ-সহ গুরুত্বপূর্ণ তথ্য আজ কমিশনের কাছে পেশ করেছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী