ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ট্রাইব্যুনালে অনুপস্থিত শেখ হাসিনা, পরবর্তী শুনানি কবে?
আদালত অবমাননায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা ট্রাইব্যুনালে হাজির হননি। এ মামলার চূড়ান্ত শুনানি হবে আগামী ১৯ জুন। মঙ্গলবার (৩ জুন) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা ব্যক্তিগতভাবে হাজির হননি কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা প্রদান করেননি। ফলে এখন আইনি বিধান অনুযায়ী, ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।
প্রাসঙ্গিক আইনের আওতায় অভিযোগ প্রমাণিত হলে এক বছর পর্যন্ত কারাদণ্ড ও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। উল্লেখ্য, ‘২২৫ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত টেলিফোন আলাপের ভিত্তিতে শেখ হাসিনা ও আরও একজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
এদিকে, ২০২৩ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চার পুলিশ সদস্য—নাছিরুল ইসলাম, আরশাদ হোসেন, ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজন কে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী