ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আধুনিক অফিসে কোম্পানির কার্যক্রম শুরু, এদিনেও হতাশ বিনিয়োগকারীরা
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি তাদের নিজস্ব ভবন ‘বাংলাদেশ ফাইন্যান্স টাওয়ার’-এ প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মানোয়ার হোসেন নতুন ভবনের কোম্পানিটির প্রধান কার্যালয়ের কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির বোর্ড সদস্যরা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কায়সার হামিদ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী বক্তব্যে কোম্পানিটির চেয়ারম্যান বলেন, “নিজস্ব আধুনিক ভবন প্রতিষ্ঠানের অগ্রগতি ও ভবিষ্যতের সম্ভাবনার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।”
কোম্পানির এমডি ও সিইও কায়সার হামিদ আশাবাদ ব্যক্ত করেন, “নতুন প্রধান কার্যালয় প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে।”
তবে নতুন অফিস উদ্বোধনের দিনে বিনিয়োগকারীদের হতাশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। প্রতিষ্ঠানটির পর্ষদ সদস্যরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি, অর্থাৎ ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আগের বছরও বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি কোম্পানিটি।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪১ টাকা ৬১ পয়সা। আগের বছর লোকসান ছিল ৫ টাকা ৬০ পয়সা ।
আগামী ২৯ মে সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ মে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)