ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ডুয়া ডেস্ক : এইচডিএফ পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়।
বিক্ষোভকারীরা জানান, ঈদ বোনাস ও মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সড়কে বিক্ষোভ করছেন তারা। ঈদের আগেই মার্চ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। চলতি মাসের ১০ তারিখ কারখানা খোলে কর্তৃপক্ষ। ওই দিনই আবার নোটিশ টানিয়ে জানিয়ে দেয় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাদের ঈদ বোনাসসহ বকেয়া বেতন পরিশোধ করে দেবে।
কিন্তু আজকে আবার কারখানা গেটে নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওই নোটিশে আগামী ২২ এপ্রিল কারখানা খোলার ঘোষণা দেয়।
শ্রমিকরা জানান, কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের বিষয়ে সুষ্ঠু কোনও সমাধান না দিয়ে বারবার কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়ে সময় পার করছে। বাধ্য হয়ে ন্যায্য বকেয়া পাওয়ার জন্য আজকে মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন তারা।
জৈনা বাজার (আবদার) এলাকার এইচডিএফ পোশাক কারখানার কর্মকর্তাদের মোবাইল ফোনে কল দিলেও ধরেননি।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, সকাল সাড়ে ১০টা থেকে জৈনা বাজার (আবদার) এলাকার এইচডিএফ পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করছেন। এক পর্যায়ে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। শিল্প পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত শ্রমিকরা অবরোধ তুলে নেয়নি।
গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর অংশের ইনস্পেক্টর আবদুল লতিফ খান বলেন, এইচডিএফ মালিক পক্ষের লোকজন আমাদের ফোন রিসিভ করছে না। আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের