ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ‘তামাশার’ জায়গা বললেন ট্রাম্প
ডুয়া ডেস্ক: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ‘তামাশার জায়গা’ বলে সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওপর রাজনৈতিক তদারকি আরোপে অস্বীকৃতি জানানোয় তাদের সরকারি গবেষণা তহবিল বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
বুধবার (১৬ এপ্রিল) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেশটির অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (আইআরএস)-কে হার্ভার্ডের কর-মুক্ত সুবিধা বাতিলের আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়েছে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “হার্ভার্ড এখন আর শিক্ষা প্রদানের যোগ্য প্রতিষ্ঠান নয়। এটিকে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা থেকে বাদ দেওয়া উচিত।”
তিনি আরও যোগ করেন, “হার্ভার্ড এখন ঘৃণা ও নির্বুদ্ধিতার আঁতুরঘর। তারা আর ফেডারেল অর্থ সহায়তা পাওয়ার যোগ্য নয়।”
জানা গেছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম, শিক্ষক নিয়োগ এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করেছিলেন ট্রাম্প। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই চাপ সরাসরি প্রত্যাখ্যান করেছে। এ কারণেই ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া বলে ধারণা করা হচ্ছে।
এদিকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান ট্রাম্প প্রশাসনের কিছু শর্ত মেনে নিলেও হার্ভার্ড তাদের স্বাধীনতা থেকে একচুলও সরেনি। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অ্যালান গারবার স্পষ্টভাবে বলেন, “আমরা আমাদের সাংবিধানিক অধিকার নিয়ে কোনো আলোচনা বা আপস করব না।”
উল্লেখ্য, হার্ভার্ডের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের মধ্যে রয়েছেন ১৬২ জন নোবেল পুরস্কারজয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)